ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৯ জুন ২০২৬  
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হলে মোহাম্মাদ রেজুয়ান হোসেন খান (৫৭) নামের এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

আরো পড়ুন:

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহত রেজুয়ান হোসেন খানের বাবার নাম মৃত দোলেয়ার হোসেন। তার কয়েদি নম্বর ৬৯৮/এ।

কারা সূত্রে জানা গেছে, তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলার আসামি ছিলেন। 

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোহাম্মদ আজম জানান, সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে কারাগারে রেজুয়ান হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মাদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়