ঢাকা     মঙ্গলবার   ০৯ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুনের ইন্তেকাল 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৯ জুন ২০২৬   আপডেট: ১৭:০০, ৯ জুন ২০২৬
ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুনের ইন্তেকাল 

ওছমান হারুন মাহমুদ দুলাল।

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই। মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়ছিল ৬৭ বছর।

আরো পড়ুন:

পারিবারিক সূত্রে জানা গেছে, ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ওছমান হারুন মাহমুদ দুলাল স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ফেনীর জনপদে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক জানিয়েছেন। 
 

ঢাকা/সাহাব/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়