রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের সামনে ধুমপানের সময় গ্যাস বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছেন। এরা হলেন-মিরাজ(২৬) সুজন(২৪) ও বিপ্লব(২৪)।
শনিবার(৬ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরে ১৫ শতাংশ সুজনের শরীরের ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে শতাংশ ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে।