জাতীয়

বিকেলে শুরু হচ্ছে বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন

আজ বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে রবিবার (৭ জুন) বিকেল ৩টায় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে।

জানা গেছে, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে তুলে ধরতে পারেন।

এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই অধিবেশন আহ্বান করেন।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।