সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): সাংগঠনিক ও সামাজিক কাজে সফলতা পাবেন। ব্যবসায়িক ও পেশাগত কাজে সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। দুর্ঘটনা বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন।মানসিক প্রশান্তি বিঘ্নিত হতে পারে। রাগ, ক্ষোভ, হতাশাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): কর্ম প্রচেষ্টা বাড়াতে হবে। রাগ, ক্ষোভ, হতাশা নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। পেশাগত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। ভ্রমণ শুভ। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): কর্ম পরিবেশে কাজের দায়িত্ব বাড়বে। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। আর্থিকভাবে বেশ ভালো থাকবেন। মানসিক আবেগ অনুভূতি বাড়বে। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। এ সপ্তাহে আপনি পেশাগত কাজে সফলতা পাবেন। আয় উপার্জন বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): কথাবার্তায় সংযমী হোন। মানসিক প্রশান্তি বিঘ্নিত হবে। অতিরিক্ত ব্যয় বাড়বে।পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): ব্যবসায়িক কাজে সাফল্য পেতে পারেন। শারীরিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক চাপ বাড়বে। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক বিরক্তি বাড়বে। পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকুন। অর্থ উপার্জনে সফলতা পাবেন। সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। দুর্ঘটনাজনিত বিষয়ে সতর্ক থাকুন। কারো প্রশংসায় প্রভাবিত হবেন না।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। মনের জোর ও প্রভাব প্রতিপত্তি বাড়বে। সাংগঠনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। আয়ের নতুন ক্ষেত্র তৈরি হবে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন। আয় উন্নতির সুযোগ পাবেন। পারিবারিক বিষয়ে মতের অমিল ও ভুল বোঝাবুঝি বাড়বে। দাম্পত্য জীবনে সংযমী আচরণ করা উচিত। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে। বিনিয়োগের জন্য ভালো সময়। মানসিক অবসাদগ্রস্ততায় ভুগতে পারেন। প্রেম ও রোমাঞ্চ শুভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শারীরিক বিষয়ে সচেতনতা প্রয়োজন। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। পারিবারিক দুশ্চিন্তা পূর্বের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা সতর্ক হতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মেজাজ নিয়ন্ত্রণে রাখা খুব প্রয়োজন। বৈদেশিক বিষয়গুলো আপনার জন্য শুভ। চুক্তি সম্পাদনে সফলতা পাবেন। রোমান্টিক বিষয়ে কিছুটা সমস্যা হতে পারে। ব্যবসায়িক জায়গায় সমস্যা সৃষ্টি হতে পারে। ভ্রমণ শুভ।