ভাগ্যচক্র

এ সপ্তাহের রাশিফল (২৩-২৯ মে)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): অর্থনৈতিক বিষয়গুলো আপনার জন্য শুভ। পারিবারি শান্তি-শৃঙ্খলা প্রয়োজন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। উচ্চশিক্ষা ও গবেষণায় সফলতা পাবেন। আপনার জনপ্রিয়তা বাড়বে। প্রেমে মানসিক অস্থিরতা বাড়তে পারে। অর্থনৈতিক সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বুদ্ধি, বাকচাতুর্যের কারণে সফলতা পাবেন। আবেগ প্রবণতা বাড়বে। অর্থ ও সম্পদ সম্পর্কে মানসিক অস্থিরতা বাড়তে পারে। পেশাগত কাজে ধীর, স্থিরভাবে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন, সফলতা আসবে।

মিথুন রাশি ‌(২২ মে-২১ জুন): আর্থিক বিষয়গুলো শুভ। কাজের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হতে পারে। মুক্ত ও উদার মানসিকতা দ্বারা মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। জনপেশা ও সৃজনশীল কাজে সফলতা পাবেন। সফলতার জন্য ইচ্ছাশক্তি বৃদ্ধি করুন। বিবাহিত জীবন শান্তিপূর্ণ নাও যেতে পারে।

কর্কট রাশি ‌(২২ জুন-২৩ জুলাই): পেশা ও কর্মসংক্রান্ত বিষয়গুলো আপনার জন্য শুভ। আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করুন। সংযমী ও বাস্তববাদী হোন। স্থাবর সম্পত্তি লেনদেন ও অংশীদারী ব্যবসায় সফলতা পাবেন। রোমান্টিক সম্পর্ক শুভ। ভ্রমণ শুভ। আবেগবশত ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনার পেশাগত কাজে প্রভাব বিস্তার করতে পারে। প্রিয়জনের সঙ্গে আচরণে সমস্যা তৈরি হতে পারে। সাফল্যের জন্য মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): স্পষ্ট কথা বলার জন্য বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে। অন্যকে সহজে প্রভাবিত করতে পারবেন। পেশাগত কাজে মানসিক দৃঢ়তা ও একাগ্রতা বৃদ্ধি করুন। পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): যানবাহন চলাচলে সতর্ক থাকুন। বৈচিত্র্যপ্রিয়তা আপনাকে লক্ষ্যচ্যুত করতে পারে। মাধুর্য ও আকর্ষণীয় ক্ষমতা যেন আপনার জন্য বোঝা না হয়ে দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রাখুন। সৃজনশীল ও বিনোদনমূলক কাজে সফলতা পাবেন। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আপনার বিড়ম্বনার কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আর্থিক ও ব্যবসায়িক দিকগুলো শুভ। পেশাগত কাজে আবেগপ্রবণ সিদ্ধান্ত একাধিক সমস্যা তৈরি করতে পারে। প্রাইভেসির প্রতি শ্রদ্ধাশীল হলেই পারিবারিক জীবনে সুখী হতে পারবেন। নেতৃত্বে সফলতা পাবেন। ধৈর্য বৃদ্ধি করুন। আর্থিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আর্থিক বিনিয়োগে সফলতা পাবেন। প্রতিটি বিষয়ে নিয়মানুবর্তিতা বজায় রাখুন। জীবনে সফলতা পাওয়ার জন্য আপনাকে আরো উদ্যোগী হতে হবে। পারিবারিক জীবনে আপনাকে আরো বাস্তববাদী হতে হবে। পেশাগত কাজে আরো দৃঢ়তা ও অধ্যবসায় প্রয়োজন। ভ্রমণ শুভ।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): স্বাধীনচেতা ও উচ্চবিলাসী মানসিকতার জন্য সফলতা পাবেন। জীবনের প্রতিটি পদক্ষেপ আপনাকে ধৈর্য্যের সঙ্গে অতিক্রম করতে হবে। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। ব্যবসায় সফলতা পাবেন। অংশীদারী ব্যবসায় সফলতা আসবে। নেতিবাচক সঙ্গ পরিহার করুন। স্বাস্থ্যের প্রতি মনোযোগী হোন।

কুম্ভ রাশি ‌‌(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ব্যতিক্রমধর্মী কাজে সফলতা পাবেন। জীবন সম্পর্কে নতুন ধ্যান ধারণা সৃষ্টির চেষ্টা করুন। অতিরিক্ত খেয়ালিপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সংশয়ী মনের জন্য সফলতা বিঘ্নিত হতে পারে। নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, সফলতা পাবেন। ইচ্ছাশক্তি বৃদ্ধি করুন। পারিবারিক বিষয় নিয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন।