সারা বাংলা

পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর সংবাদদাতা : জেলার জিলা স্কুলের পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টায় জিলা স্কুলের ছাত্রাবাস সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের গালে ও ঠোটে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

সকাল ৮টায় পুকুরে মরদেহ ভাসতে দেখে প্রধান শিক্ষক শামসুন্নাহার মাসুদাকে খবর দেয় স্থানীয়রা। প্রধান শিক্ষক থানায় ফোন দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ছাত্রাবাস সুপার শফিকুর রহমান রাইজিংবিডিকে বলেছেন, প্রধান শিক্ষকই আমাকে বিষয়টি জানিয়েছেন। পরে এসে দেখি মরদেহটি পুকরে ভাসছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান রাইজিংবিডিকে বলেছেন, উদ্ধারকৃত মরদেহের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিক ধারনা, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পানিতে ফেলে দেয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও পুলিশি তদন্তের পর যুবকটি কিভাবে মারা গিয়েছে নিশ্চিত হওয়া যাবে।

 

রাইজিংবিডি/জামালপুর/৩০ জুলাই ২০১৯/সেলিম আব্বাস/বুলাকী