নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার টঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির দুইটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান রাইজিংবিডিকে জানান, সকালে টঙ্গীর কাঠালদিয়া এলাকায় পাশাপাশি থাকা হায়দার আলী ও কাউসারের মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিকশার কারখানা দু’টিতে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে অটোরিকশা তৈরির বিভিন্ন মালামাল পুড়ে গেছে। সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। রাইজিংবিডি /গাজীপুর /১ আগস্ট ২০১৯ /হাসমত আলী/বুলাকী