সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি একথা বলেন।
এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে যুদ্ধ ঘোষণা দিয়েছেন তার সাথে আমরা আছি। প্রধানমন্ত্রীর সকল ভালো কাজে আমরা সবাই সাথে আছি। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য প্রতিনিয়িত চাপ দেয়া হচ্ছে। অবশ্যই এর একটা সমাধান হবে।’
সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সহ-সভাপতি শামস্ শামীমের সঞ্চালনায় এই সভায় বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক এ কেএম মহিম, কার্যনির্বাহী সদস্য লতিফুর রহমান রাজু, খলিল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ/ আল আমিন/বুলাকী