সারা বাংলা

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক রাকিব হোসেন (২৩) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শামীম আল মামুন।

নিহত রাকিব ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো.শামীম আল মামুন জানান, সকালের দিকে ফরিদপুরগামী বিসমিল্লাহ পরিবহনের  একটি বাসের সঙ্গে ঢাকাগামী পেঁয়াজভর্তি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। নিহত রাকিবের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।