সারা বাংলা

মুকসুদপুরে ৭ হাজার মাস্ক বিতরণ

করোনা মহামারির দ্বিতীয় ধাপ মোকাবিলায় গোপালগঞ্জের মুকসুদপুরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে মুকসুদপুর সদর বাজারে এসব মাস্ক বিতরণ করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

এ সময় উপজেলার ৭ হাজার মানুষের মাঝে বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদ রহমান, উপ-দপ্তর সম্পাদক রফিকুল বারি লিপন, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী আশিকুর রহমান তুশার উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, করোনাকালীন জনসচেতনতাসহ মাস্ক বিতরণের কাজ অব্যাহত থাকবে।