দিনাজপুরে মা ও ছেলেকে অপহরণের ঘটনায় আটক সিআইডি পুলিশের এএসপি সারোয়ার কবীর, এএসআই হাসিনুর রহমান ও কনেস্টবল আহসান উল ফারুক, ফসিউল আলম পলাশ ও হাবিব মিয়াকে আদালত জেল-হাজতে প্রেরণ করেছে। মামলার তদন্তভার দিনাজপুর গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে বিয়ষটি নিশ্চিত করেছেন দিনাজপুর ডিবি থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
তিনি রাইজিংবিডিকে বলেন, সিআইডির মামলার তদন্তের দায়িত্ব আমাদের কাছে এসেছে। আমরা বর্তমান এই মামলার বিষয়ে অভিযানে আছি, অভিযান চলছে।
উল্লেখ্য, গত সোমবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের নিজ বাড়ি থেকে মা জহুরা বেগম (৪৬) ও ছেলে জাহাঙ্গীরকে (২৫) গোয়েন্দা পুলিশের পরিচয়ে মাইক্রোযোগে করে অপহরণ করা হয়। এ সময় মা ও ছেলেকে মারধর করেন অপহরণকরীরা। জহুরা বেগমের বাড়ির লোকজন র্যার, ডিবি পুলিশসহ বিভিন্ন জায়গায় আটকের বিষয়ে খোঁজ নেন। কিন্তু কেউ আটকের বিষয়ে কিছু বলতে পারেননি। পরে অপহরণকারীরা মোবাইলে জহুরা বেগমের স্বামী লুৎফর রহমান ও দেবর রমজানের কাছে প্রথমে ৫০ লাখ এবং পরে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।