চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দশ মাইল এলাকা থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের আফিম উদ্ধার করেছে র্যাব।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে র্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়। র্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়ার দশ মাইলে অভিযান চালানো হয়। অভিযানে ৩ কেজি ৪৫০ গ্রাম নিষিদ্ধ মাদক আফিম উদ্ধার করা হয়। এই আফিমের বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা।
এই ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।