সারা বাংলা

ধামরাইয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি মামলা 

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা হয়েছে। 

রোববার (৩১ অক্টোবর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

শনিবার (৩০ অক্টোবর) রাতে মামলা দুটি হয়। 

ওসি আতিকুর রহমান বলেন, সোয়াপুর বাজার এলাকায় নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের সমর্থকরা শনিবার সংঘর্ষে জড়িয়ে পরে। ওই ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়। এরই পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই শনিবার রাতে মামলা করেছে। 

তিনি আরো জানান, মামলা দুটিতে ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া নাম না জানা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।