চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অংশে বাড়বকুণ্ড এলাকায় ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষের প্রায় ৪ ঘণ্টা পরে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তুর্ণা নিশিথা ট্রেনের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাতে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে বারবকুণ্ড রেল ক্রসিংয়ে একটি লরির সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর সাময়িকভাবে চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকে। আজ ভোর রাত ৪টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়।