সারা বাংলা

মানিকগঞ্জে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয়ে কমর্ফোট লাইন নামের বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াদ মাহমুদ বলেন, পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন নামের বাসের চাপায় অটোরিকশার দুইজন পুরুষ যাত্রী মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।