বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে বাজারের একটি পণ্যের গুদামে অবৈধভাবে মজুদকৃত ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম ভোক্তা অদিকার সংরক্ষণ অধিদপ্তর এই বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার জানায়, গোপণ সূত্রে খবর পাওয়া যায় পাহাড়তলী রেলওয়ে বাজারের একটি ভোগ্যপণ্যের গুদামে বিপুল পরিমাণ সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বাজারের সিরাজ স্টোরের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গুদাম থেকে মোড়কজাত ১৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এই ঘটনায় ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করার প্রক্রিয়া চলছে।