গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় ধর্ষণের পর মোবাইল ফোনে নগ্ন ছবি ধারণ করার অভিযোগে মো. রানা (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেপ্তারকৃত রানা গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তাকে ভাড়া বাসা হতে গ্রেপ্তার করা হয়। মোবাইলে ধারণ করা নগ্ন ছবি উদ্ধার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর আড়াইটার সময় এবং ২৮ জুলাই দুপুর ১২টা সময় অভিযুক্ত রানা তার ভাড়া বাসায় ডেকে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষণের পর সুকৌশলে ভিকটিমের নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরে ভিকটিম কোনাবাড়ি থানায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।