চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি বাড়িতে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে আহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে পৌর এলাকার উদয়ন মোড়ের জিয়ানগর মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার মৃত তবজুলের স্ত্রী ফাহমিনা বেগম (৫০) ও তার ছেলে শহিদুল ইসলাম (৩৮)। তাদের রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।