গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে এই ঘোষণা দেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ।
তিনি বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।’
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪