সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুলাল আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলযোগে হরিপুর থেকে চিকনাগুল যাওয়ার পথে উমনপুর ট্রানিং এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। পরে দুলাল আহমেদকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিলেটে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। তবে কিসের সাথে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে জানা যায়নি।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে।”