সারা বাংলা

বরগুনায় ধীরেন্দ্র দেবনাথের বাড়ি ও আ. লীগ কার্যালয় ভাঙচুর 

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপজেলাসংলগ্ন বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  রাত ৮টার দিকে প্রথমে শম্ভুর উপজেলা সড়ক সংলগ্ন বাসভবনে ভাঙচুর শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে ফার্মেসি পট্টির জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে তারা।

ভাঙচুরে নেতৃত্ব দেন জেলার সমন্বয়ক মুহিত নিলয় এবং মীর নিলয়। এ সময় তারা স্বৈরাচারবিরোধী স্লোগান দেন। 

মুহিত নিলয় সাংবাদিকদের বলেন, ‘‘স্বৈরাচারী হাসিনা কথা বললেই দফায় দফায় ভাঙচুর হবে। তিনি মানুষের রক্ত চুষে খেয়ে পালিয়ে আছে, আর এখন আবার নতুন করে দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তার আর কোনো কথা বাংলার জনগণ শুনতে চায় না।’’

মীর নিলয় বলেন, ‘‘হাসিনার দোসরদের স্থাপনা ভাঙচুর করেছি। ওদের কোনো অস্তিত্ব রাখবো না।’’