ময়মনসিংহে ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেলযোগ বন্ধ রয়েছে।’’