সারা বাংলা

রামুতে পলিথিনে মোড়ানো পা উদ্ধার

কক্সবাজারের রামুতে শরীর থেকে বিচ্ছন্ন করা একটি পা পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মির্জা আলী স্টেশনের ব্রিজের পাশ থেকে পাটি উদ্ধার হয়।

খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, আজ আছরের নামাজের পর এলাকাবাসী ব্রিজের পাশে একটি পলিথিনে মোড়ানো সন্দেহজনক কিছু দেখতে পান। কাছে গিয়ে তারা দেখেন, সেটি শরীর থেকে বিচ্ছন্ন করা মানুষের পা। ঘটনাটি তিনি জানতে পরে পুলিশকে জানান।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”