সারা বাংলা

চকরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে মোহাম্মদ ইমন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন দক্ষিণ মাথা এলাকার মৃত আবু তাহেরের ছেলে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে ইমনসহ কয়েকজন চিংড়ি ঘেরে মাটি কাটার কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’