সারা বাংলা

মাদারীপুরে নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হকের পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

লামিয়া আক্তার ওই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান বলেন, ‘‘বুধবার বিকেল থেকে মেয়েটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বৃহস্পতিবার পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।’’

তিনি আরো বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’’