নরসিংদীতে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
সোমবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম জানা যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম এন্ড অপস) জানান, আজ ভোরে রায়পুর চরাঞ্চালে দুই গ্রামবাসী মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।