গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪০ থেকে ৪৫ বছর৷ ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ভূরুলিয়া সেতুর পাশে রেললাইনে ওই নারীর মরদের দেখা যায়। তার কিছুক্ষণ আগেই এ রেলপথ দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন অতিক্রম করেছে। ধারণ করা হচ্ছে, রেললাইন দিয়ে চলার সময় ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। পরে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাইয়ুম জানিয়েছেন, ভূরুলিয়া রেললাইনে এক নারীর মরদেহ দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয় এলাকাবাসী। মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।