মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে শুক্রবার (১ আগস্ট) বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে ধর্ষণের মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
১২ বয়সী ওই কিশোরীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানিয়েছেন, শুক্রবার (১ আগস্ট) রাতে অভিযুক্ত বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ভিকটিমের খালু।
মামলায় অভিযোগ করা হয়েছে, ভিকটিম ও তার বাবা মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস করে। ভিকটিমের মা থাকেন ভোলায়। প্রায় এক বছর আগে ভিকটিমকে শ্রীনগরে নিয়ে আসে তার বাবা। এক বছর ধরে কিশোরী মেয়েকে ধর্ষণ করে বাবা। বিষয়টি শুক্রবার সকালে জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে মারধর করে পুলিশে সোপর্দ করে।