টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে পুকুরে নেমে পানিতে ডুবে ইউনুসুর রহমান হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি মারা যান।
হৃদয় উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের পাঁচ জোয়াইর গ্রামের আব্দুর রহমানের ছেলে। কালিহাতী শহরের সাতুটিয়া এলাকায় বাসা ভাড়া করে থাকতেন তিনি
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “হৃদয় আজ সকালে তার মায়ের সঙ্গে পুকুরে সাঁতার শিখতে যান। গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।