সারা বাংলা

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে বাগান থেকে রঞ্জু সিকদার (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলার খান্দার পাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। রঞ্জু সিকদার ওই গ্রামের আতো সিকদারের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাড়ির পাশের বাগানের একটি গাছে রঞ্জু সিকদারের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পেছনে পারিবারিক বা মানসিক কোনো কারণ ছিল কি না, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।