সারা বাংলা

নারায়ণগঞ্জে বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বিএনপির ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মো. মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, আলম ও কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আ. রাজ্জাক।

বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে দলের সকল নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ শাহ আলমের হয়ে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।