সুনামগঞ্জের তাহিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বালিজুরি ইউনিয়নের বারংকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বারংকা গ্রাম থেকে শাহ আলম মোটরসাইকেলে আনোয়ারপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত ও আহত হন পাঁচজন।
আহতদের উদ্ধার করে প্রথম সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন চিকিৎসকরা।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা একজন নিহত ও পাঁচজন আহত আছেন।