সারা বাংলা

চট্টগ্রাম বন্দরে আবারও কর্মবিরতি ঘোষণা

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আবারও কর্মবিরতি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম বন্দর ভবন চত্বরে প্রেস ব্রিফিংয়ে কর্মবিরতির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, “বন্দরের সর্বস্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেবেন।” 

এ সয়ম উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম খোকন, আনোয়ারুল আজিম, ফরিদুর রহমান এবং শামসু মিয়া টুকু।

এর আগে গত শনিবার ও রবিবার দুই দিন ৮ ঘণ্টা করে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এর জের ধরে আন্দোলনের সমন্বয়ক হুমায়ুন কবীরসহ ৪ জনকে পানগাঁওয়ে বদলি করা হয়। তবে, তারা কেউ সেই কর্মস্থলে যোগ দেননি। উল্টো, হুমায়ুন কবীরের নেতৃত্বে আবারও কর্মবিরতি ঘোষণা করা হলো।