সারা বাংলা

নির্বাচনি জনসভায় যোগ দিতে কিশোরগঞ্জে জামায়াত আমির

নির্বাচনি জনসভায় যোগ দিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সফরে করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এদিন বেলা ১১টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় পৌছান তিনি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি কিশোরগঞ্জ বিভিন্ন আসনের প্রার্থীদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং গণেভোটের প্রচার করবেন।

তার আগমনে জেলা জুড়ে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

জনসভা ঘিরে সকাল থেকেই কটিয়াদী সরকারি কলেজ মাঠে দলে দলে দলীয় সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তারা বিভিন্ন স্লোগানে মাঠে জমায়েত হয়েছেন। সকাল থেকেই অধীর অপেক্ষায় থাকার পর সকাল ১১টায় জামায়াতে আমির পৌঁছার পর সবার মাঝেই উদ্দীপনা বেড়েছে।