সারা বাংলা

চাঁদার পয়সা গুণতে গুণতে মানুষের নাভিশ্বাস উঠেছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজ‌লি‌সের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন ক‌রে ফ্যাসিবাদ ও  স্বৈরতন্ত্র ফিরিয়ে আন‌তে পাগল হ‌য়ে উঠেছে। তারা আবার লুটপাটের উৎসবে ও চাঁদাবাজিতে মে‌তে উঠেছে। চাঁদার পয়সা গুণতে গুণতে বাংলার মানুষের নাভিশ্বাস উঠেছে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কি‌শোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “আমরা লুটপাট ও শোষ‌ণের বিরুদ্ধে লড়াই করছি। তাই আগামী নির্বাচনে ১১ দলের প্রতীকে ভোট চাই।” 

এ সময় মামুনুল হক কি‌শোরগঞ্জ-১ আস‌নে ১১ দলের প্রার্থী খেলাফত মজলিসের নেতা হেদা‌য়েত উল্লাহ হাদী‌কে প‌রিচয় করিয়ে দেন এবং উপস্থিত সবাইকে হেদা‌য়েত উল্লাহকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।