বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, “রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে বেশিদিন টিকে থাকা যায় না। মাঠের খেলা খেলতে হয়। মাঠের খেলা খেললে পালিয়ে যেতে হয় না।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অস্ত্রের খেলা খেললে বোরকা পড়ে পালিয়ে যেতে হয়। এ কারণে আপনারাও পালিয়েছেন, আপনাদের নেত্রীও পালাতে বাধ্য হয়েছে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিব উন নবী সোহেল বলেন, “সারা দেশে বিএনপির ৯-১০ হাজার নেতা আছেন, যারা এমপি প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু, দল সবাইকে মনোনয়ন দিতে পারবে না। যাকে দিয়ে এলাকায় উন্নয়ন হবে, তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে বিএনপি সবাইকে সম্মান করে।”