সারা বাংলা

নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই: ইসি মাছউদ

দেশের চলমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেছেন, “সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তবে, এই কাজে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি মাছউদ বলেন, “নির্বাচনের জন্য দেশে বর্তমানে যথেষ্ট সহায়ক পরিবেশ বিদ্যমান রয়েছে। একটি ভালো নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছেন।”

তিনি আরো বলেন, “নির্বাচন কমিশনের একক প্রচেষ্টায় নয়, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত অংশগ্রহণেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব।”