সারা বাংলা

সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, আটক ৩ 

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরের সেপটিক ট্যাংক থেকে কানিজ ফাতেমা নামে এক দেড় বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি)  উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

মারা যাওয়া কানিজ একই গ্রামের রাড়ি বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের মেয়ে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিখোঁজ হয় কানিজ।

শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরে যায় কানিজ। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে তোফায়েলের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে হত্যা করে মেয়ের লাশ গুম করেছে তারা এমন অভিযোগ করেন তিনি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া বলেন, শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।