সারা বাংলা

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কুতুবপুর সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল এবং তা চুয়াডাঙ্গায় পাঠানো হচ্ছিল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে গাংনী সেনা ক্যাম্পের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধানখোলা ইউনিয়নের চিতলা গ্রামে একটি অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে একটি আম বাগান থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মেটাল ডিটেক্টরের সাহায্যে ১টি যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ম্যাগজিন গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এসব তথ্য জানান।