সারা বাংলা

জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে নির্বাচনি গণমিছিলে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “জামায়াতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন—সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করছেন। কিন্তু এই কাজের মধ্যে ধরা পড়েছে আসল চরিত্র।”

“জামায়াত আমির সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন।”- যোগ করেন তিনি।

রিজভী আরো বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস, আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোনো পদ পাবে না।”