চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় পুলিশের অভিযানে বাসের সিটের উপরের এসির বক্সে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে নতুন ব্রিজ শহীদ বশরুজ্জমান গোল চত্বর পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সেন্টমার্টিন আব্দুল্লাহ নামে বাসে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ইয়াবা উদ্ধারের তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল কবির (৩৫)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।