সারা বাংলা

‘ভোটের দিন কাজ না করলে হাজিরা কাটা’

জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনে নিজ প্রতিষ্ঠানের সব কর্মীর ছুটি বাতিল করেছেন কুষ্টিয়ার খাজানগরের সুবর্ণা এগ্রো ফুড প্রোডাক্টস্ লিমিটেডের মালিক মোহাম্মদ আলী জিন্নাহ্। একই সঙ্গে ভোটের দিন কাজ না করলে হাজিরা কাটার হুমকিও দিয়েছেন আওয়ামী লীগপন্থি এই চাল ব্যবসায়ী। 

ভোটের দিন ছুটি বাতিলের নোটিশে লেখা হয়েছে, “এতদ্বারা সুবর্ণা এগ্রোফুড প্রডাক্টস লিমিটেডের সব কর্মকর্তা এবং কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন এর জন্য কোনো প্রকার ছুটি দেওয়া হবে না । যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী ওই দিন প্রতিষ্ঠান এ যোগদান না করে তাহলে তার মাসিক বেতন হতে হাজিরা কর্তন করা হবে। আদেশক্রমে- হাজী মোহাম্মদ আলী জিন্নাহ, সুবর্না এগ্রোফুড প্রডাক্টস লিমিটেড।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, আমি নোটিশ দেইনি, কর্মচারীরা দিয়েছে। নোটিশে তার স্বাক্ষরের ব্যাপারে জানতে চাইলে উত্তর দেননি তিনি। 

চাল ব্যবসায়ী আলী জিন্নাহ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের ঘনিষ্ট ছিলেন বলে জানা গেছে।