জাতীয় নির্বাচনের একদিন আগে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
নীলফামারী জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ কথা জানান। তিনি বলেন, ‘‘এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সৈয়দপুর বিমানবন্দরে নামলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে বিপুল টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি বলেছেন যে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি।