সারা বাংলা

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশে মিলল ৯টি ককটেল সদৃশ বস্তু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ ৯টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি চায়ের দোকানের পেছন থেকে এসব বস্তু উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, কেন্দ্রের পাশে একটি ফসলের জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ব্যাগ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে বম্ব ডিসপোজাল টিম ৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”