ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লাঠিসোটা উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “৯৯৯-এ খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। এ সময় পানির ভেতর থেকে বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করা হয়। তবে, কে বা কারা এসব লাঠিসোটা সেখানে রেখে গেছে; সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”