ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলায় দায়িত্বরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম মো. মুজাহিদুল ইসলাম। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন।
সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, “মো. মুজাহিদুল ইসলাম সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।