মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে সেখানে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সেখানে ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তিতুমির ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকাল ১০টার দিকে কেন্দ্রের বাইরের রাস্তায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটতে থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছুটে আসেন। তবে, কেন্দ্রের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক আছে।