ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও - ১ আসনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৯৪টির ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী,ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৭ ভোট, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৬৭ হাজার ৫১৮ ভোট ও হাতপাখার প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৮২ ভোট।