ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনের ১১৩টি কেন্দ্রের মধ্যে ৩৭টির ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির আবুল হোসেন পেয়েছেন ২৬ হাজার ৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল আলম হেলাল পেয়েছেন ১৭ হাজার ৮৮২ ভোট। আলোচিত প্রার্থী ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করীম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ২৪২ ভোট।